ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার সপ্তাহের পঞ্চাম কার্যদিবস ২১ মে, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে। এদিকে ইবিএল এনআরবি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর ৮.৫৭ শতাংশ বেড়ে এ তালিকার দ্বিতীয় স্থানে এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দর ৮.৫৭ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সোনারগাঁও টেক্সটাইল, আইএনসএন লিমিটেড, ডেসকো, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, হাইডেলবার্গ এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.
























Recent Comments