রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যজাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দুই প্রকৌশলীসহ ৩ জনকে দুদক তলব
spot_img
spot_img

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দুই প্রকৌশলীসহ ৩ জনকে দুদক তলব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

আলোচিত ঠিকাদার জি কে শামীমের বিভিন্ন ঠিকাদারি কাজে যুক্ত থেকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দুই প্রকৌশলীসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরে পাঠানো পৃথক নোটিশে তাদেরকে আগামী ১২ ফেব্রুয়ারি কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য জানিয়েছেন।
তলবকৃতরা হলেন- গৃহায়ন কর্তৃপক্ষের সাময়িক বরখাস্ত নির্বাহী প্রকৌশলী মুনিফ আহমেদ ও উপ-সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশ। এছাড়া একই অভিযোগে ১২ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামকেও তলব করা হয়।

তাদেরকে পাঠানো নোটিশে অভিযোগের বিষয়ে বলা হয়, ঠিকাদার জি কে শামীমসহ অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড় বড় ঠিকাদারি কাজ নিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা করে শত শত কোটি টাকা অবৈধ প্রক্রিয়ায় অর্জন করে বিদেশে পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য রেকর্ড করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

গত ১৮ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হয়। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানে নামে দুদক। এখন পর্যন্ত ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০টি মামলা করেছে দুদক।

ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রায় ২০০ জনের তালিকা ধরে অনুসন্ধান করছে দুদক। পরিচালক ছাড়া অনুসন্ধানে টিমের অপর সদস্যরা হলেন- উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, মো. সালাহউদ্দিন, গুলশান আনোয়ার প্রধান, সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, সাইফুল ইসলাম, আতাউর রহমান ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments