ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২২ মে, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৪ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ৫৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং স্কায়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ১১ কোটি ৫৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এসেআলম কোল্ড রোল্ড, সোনারগাঁও টেক্সটাইল, শাইনপুকুর সিরামিক, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং ব্র্যাক ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments