শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন৮ স্ত্রীর জীবনেই কি আব্বাস ভিন্ন রকম মানুষ
spot_img
spot_img

৮ স্ত্রীর জীবনেই কি আব্বাস ভিন্ন রকম মানুষ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কোরবানির ঈদকে ঘিরে ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’র নির্মাণ করেছেন পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। আজ মুক্তি পেয়েছে সিরিজটির ট্রেলার। প্রায় ২ মিনিটের ট্রেলারেই দর্শক কিছুটা ধারণা পেয়েছে নিশ্চয়, কি হতে চলেছে সিরিজ জুড়ে!

সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। তার সঙ্গে অভিনয় করেছেন আট অভিনেত্রী। তারা হলেন- তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি। প্রত্যেকেই সিরিজে তুলে এনেছেন ভিন্ন ভিন্ন স্ত্রীর গল্প, দৃষ্টিভঙ্গি ও আবেগ।

ট্রেলারে দেখা যায়, ট্রাক ড্রাইভার আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতি পড়ে সাতটা বিয়ে করেছে। প্রতিটি স্ত্রীর জীবনেই আব্বাস এক এক রকম মানুষ। কোনো বউই একে অপরের ব্যাপারে জানে না। তবে আব্বাসের ট্রাকের হেল্পার সেলিম সবই জানে। ঘটনাচক্রে ৮ নম্বর বিয়ে করার পরই আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা।

সেই পরিস্থিতি থেকে কি আব্বাস মুক্তি পায়? তার জীবনে কি শান্তি মেলে? এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী ৫ জুন। অর্থাৎ এই দিনই ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পাবে ‘বোহেমিয়ান ঘোড়া’।

পরিচালক অমিতাভ রেজা বলেন, ‘যারা অভিনয় করেছে তারা সবাই আমার প্রাণের মানুষ। আব্বাস চরিত্রটি এমন একজন মানুষ যার ব্যক্তিত্বে এক চুম্বকীয় আকর্ষণ আছে। সে সহজেই নারীদের মন জয় করে ফেলে, কিন্তু নিজের জীবনধারা ও সিদ্ধান্ত নিয়ে সে সবসময় এক গভীর দ্বন্দ্বে ভোগে। আমার একজন অভিনেতা প্রয়োজন ছিল যার অভিনয় ক্ষমতা এমন যে ক্ষণে ক্ষণে চরিত্র এর রুপ পরিবর্তন করতে পারে। মেথড অভিনয়ের পারদর্শী যা এই শহরে দুই একজনই আছে, যার মাঝে মোশারফ করিম একজন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments