ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১৭ মে থেকে ২২ মে, ২০২৫ তারিখ পর্যন্ত এই ছয় কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৪.৬৩ শতাংশ। এদিকে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ১৪.২৪ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং বিজিআইসির ১৩.৩৫ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- এনআরবিসি ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড ফাইন্যান্স, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইউসিবি এবং এবি ব্যাংক পারপেচ্যূয়াল বন্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments