ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১৭ মে থেকে ২২ মে, ২০২৫ তারিখ পর্যন্ত এই ছয় কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা বীচ হ্যাচারির প্রতিদিন গড়ে ১৩ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা লেনদেন হয় এবং ব্র্যাক ব্যাংকের প্রতিদিন গড়ে ৯ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বারাকা পতেঙ্গা পাওয়ার, এনআরবি ব্যাংক, বিএসসি, মিডল্যান্ড ব্যাংক এবং শাইনপুকুর সিরামিক্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments