বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদব্যর্থতার জন্য নেওয়া হবে ব্যবস্থা, ৪৪ কোম্পানিকে বিএসইসির চিঠি
spot_img
spot_img

ব্যর্থতার জন্য নেওয়া হবে ব্যবস্থা, ৪৪ কোম্পানিকে বিএসইসির চিঠি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মোট শেয়ারের উদ্যোক্তা ও পরিচালকদের সমন্বিত কমপক্ষে ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি যেসকল কোম্পানি ঘোষিত লভ্যাংশ বিতরণে ব্যর্থ হয়েছে এমন ২২টি কোম্পানির সাথে বৈঠক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৮ মে) বিএসইসি হতে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বৈঠকের বিএসইসির কর্মকর্তাবৃন্দ এবং উক্ত কোম্পানিসমূহের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ঘোষিত লভ্যাংশ বিতরণে ব্যর্থতার বিষয়ে আলোচনা হয়েছে এবং যত দ্রুত সম্ভব বিষয়টি সমাধানের জন্য কোম্পানিসমূহকে নির্দেশনা প্রদান করা হয়েছে। ব্যর্থতার জন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু করতে যাচ্ছে বিএসইসি।

এদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে স্পন্সর-ডিরেক্টরদের যৌথভাবে ৩০ শতাংশ শেয়ার হোল্ডিং রাখার বিধান থাকলেও কিছু কোম্পানিতে তার ব্যত্যয় দেখতে পেয়েছে বিএসইসি।

বিএসইসি সূত্রে জানা গেছে, এ বিষয়ে ৪৪ টি কোম্পানিকে উক্ত বিধান নিশ্চিত করার জন্য নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে। ব্যর্থতার জন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments