ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২৬ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৭.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৬৯.০৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৮.৮৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৮৯.৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৬টির। সারাদিনে ডিএসইতে ২৭ কোটি ৭৭ লাখ ৫৬ হাজার ৭৪৭টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ১৬০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৫৮ কোটি ৩৩ লাখ ২৮ হাজার টাকা।
তার আগের কার্যদিবসে ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৯ শতাংশ বা ২৫.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৮৬১.৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ১১৭.২৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৬৮১.৯৪ পয়েন্টে। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৬০২ কোটি ৭৪ লাখ ৪৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৫৫ কোটি ৫৮ লাখ ৮৪ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৯ শতাংশ বা ৪০.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯৬১.৯৯ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.২৭ শতাংশ বা ২২.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪০৬.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৩ কোটি ৩৭ লাখ ৩৭ হাজার ৬২২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ




























Recent Comments