বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরঈদ রেসিপি: দই দিয়ে গরুর মাংস
spot_img
spot_img

ঈদ রেসিপি: দই দিয়ে গরুর মাংস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সামনেই কোরবানির ঈদ। এ দিন বাড়িতে বাড়িতে তৈরি হবে গরু, খাসির মাংসের নানা পদ। স্বাদে ভিন্নতা আনতে রাঁধতে পারেন দই দিয়ে মাংসের পদ। গরু বা খাসির মাংস দিয়ে তৈরি করতে পারেন মজার এই খাবার।

উপকরণ: টক দই আধা কেজি, শুকনো পুদিনা পাতা ১৪-১৫টি, পেঁয়াজ মাঝারি ২টা, কাঁচা মরিচ ৪-৫টি, হলুদ গুঁড়ো আধা চা চামচ, ধনে পাতা কুচি, প্রয়োজন মতো পানি, ২ টেবিল চামচ রান্নার তেল, ঘি ৩ টেবিল চামচ, গোলমরিচ ১০-১২টি, দারুচিনি ২টি, এলাচ ২-৩টি, লবঙ্গ ৩ টি, ছোট করে কাটা গরুর মাংস ৭৫০ গ্রাম, আদা-রসুনের পেস্ট দেড় টেবিল চামচ করে, ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ, ভাজা ধনিয়া গুঁড়া আধা টেবিল চামচ, পিঙ্ক সল্ট ১ চা চামচ, জিরার গুঁড়া দেড় টেবিল চামচ ,ভাড়া জিরা আধা চা চামচ।

প্রস্তত প্রণালি: একটি পাত্রে দই, পুদিনা পাতা (হাত দিয়ে গুঁড়ো করে) দিন, ভালো করে মিশিয়ে আলাদা করে রাখুন। ব্লেন্ডারে পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতার সঙ্গে সামান্য পানি মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। এবার একটি পাত্রে রান্নার তেল দিয়ে কালো গোলমরিচ, দারুচিনি,এলাচ,লবঙ্গ যোগ করে তেলে ভাজুন। এতে গরুর মাংস, আদা রসুনের পেস্ট যোগ করে নাড়তে থাকুন। এখন ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া,পিঙ্ক সল্ট ভালো করে মেশান এবং মাঝারি আঁচে ২-৩ মিনিট রান্না করুন। তাপর ব্লেন্ডেড পেস্ট করা উপকরণগুলো যোগ করুন। দশ মিনিট রান্না করুন। পানি যোগ করুন এবং ভালো করে মেশান। গরুর মাংস নরম না হওয়া পর্যন্ত কম আঁচে রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করুন। এতে আগে থেকে তৈরি করা পুদিনা দই যোগ করে ভালোভাবে মেশান। আঁচ জ্বালিয়ে ১-২ মিনিট রান্না করুন। মাংসে কাঁচা মরিচ যোগ করুন এবং ঢেকে রেখে অল্প আঁচে রান্না করুন। তেলে উপরে উঠে আসলে চুলা বন্ধ করে দিন। তাজা ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments