শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅসচ্ছল পরিবারের কোরবানি নিয়ে পলাশের বিশেষ উদ্যোগ
spot_img
spot_img

অসচ্ছল পরিবারের কোরবানি নিয়ে পলাশের বিশেষ উদ্যোগ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঈদুল আজহার আনন্দটা যেন একটু অন্যরকম। কোরবানির জন্য গরু কিনতে হাটে যাওয়া, পুরো হাট ঘুরে গরু কেনা, গরুর রশি ধরে বাড়ি ফেরা। এ ঈদকে ঘিরে তারকাদের মাঝেও এক অন্যরকম আনন্দ কাজ করে। শুধু নিজেদের কথা না ভেবে সমাজে দরিদ্র মানুষের কথাও ভাবেন অনেক তারকা। এবার ঈদে সেভাবেই নিজের পরিকল্পনা সাজিয়েছেন জিয়াউল হক পলাশ।

ঈদ উদযাপন নিয়ে পলাশ বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ করার মজাই আলাদা। এবার ঈদে পরিবার নিয়ে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করেছি। এরই মধ্যে সব প্রস্তুতি নিয়ে রেখেছি।

তিনি আরও বলেন, ‘পরিবারের বাইরে সমাজের অসচ্ছল কিছু পরিবার নিয়ে আমাদের সামান্য পরিকল্পনা আছে। এবার আমার ফাউন্ডেশন থেকে অনেক কাজ করেছি। আমাদের এলাকায় যেসব পরিবারের কোরবানি দেওয়ার মত সমর্থ নেই, সে পরিবারগুলোকে আমরা গরু দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়া নিজের পরিবার থেকে কোরবানি দিয়ে মাংস বিতরণ করবো।

পরে ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আমরা যারা কোরবানি ঈদে নিজেদের পরিবার নিয়ে ভালোভাবে ঈদের প্রস্তুতি নিচ্ছি তারা যেনো খেয়াল রাখি, পাশের মানুষটা কোরবানি ঈদে কি করছে? সে কি এই আনন্দের সাথে শরীক হতে পারছে কি না। তার ভাগেও যেনো কোরবানির মাংসটা থাকে। এই কাজ হয়তো আমার একার পক্ষে করা সম্ভব হবে না। তবে সবাই মিলে পাশে থাকলে অনেক পরিবারের পাশে দাঁড়াতে পারবো।

এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে জিয়াউল হক পলাশ অভিনীত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। বেশ লম্বা বিরতির পর নিজের প্রিয় কাজ নিয়ে দর্শকের কাছে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এই অভিনেতা।

তিনি বলেন, ‘কবে ব্যাচেলর পয়েন্ট ৫ আসবে এই প্রশ্ন শুনতে শুনতে আমি রীতিমতো কাহিল হয়ে পড়েছিলাম। অবশেষে আমি খুশি যে ভক্তরা আর এই প্রশ্ন আমাকে করবে না।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments