রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবাড়ছে লেনদেন: আশাবাদি বিনিয়োগকারীরা
spot_img
spot_img

বাড়ছে লেনদেন: আশাবাদি বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের পতন হয়েছে। কিন্তু বেড়েছে দৈনিক লেনদেনের পরিমাণ। 

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৩০ নভেম্বর  ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ১৪.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৬৬.৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১১৩.৯৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১১.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৮৭.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১১১টির। সারাদিনে ডিএসইতে ২৯ কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৬০১টি শেয়ার ১ লাখ ৬৪ হাজার ২০৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮০৪ কোটি ২১ লাখ ২ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১২.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৮৮১.৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ১২০.৯১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৯.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৬৯৮.৭৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৮টির, কমে ১৪৫টির এবং অপরিবর্তিত থাকে ৯৭টির। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ৭০ লাখ ৯৬ হাজার ৮৪৬টি শেয়ার ১ লাখ ৪৭ হাজার ১৮৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৬৬ কোটি ২১ লাখ ৫১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৭ কোটি ৯৯ লাখ ৫১ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৩ শতাংশ বা ৪৬.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৯১.৪৩ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৩১ শতাংশ বা ২৬.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৪২৭.০৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ২২৯ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ২৪ কোটি ৬৫ লাখ ৫৬ হাজার ৯১৩ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯৬ হাজার ৩১৬ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments