ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন। তবে সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৬ শতাংশ বা ৩৭.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯০৩.৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১২০.৩৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৮.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৯৫.৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৯টির। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৬৭৩টি শেয়ার ১ লাখ ৪০ হাজার ৭৯২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৬৩ কোটি ৮৪ লাখ ৭৩ হাজার টাকা।
তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ১৪.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৬৬.৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১১৩.৯৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১১.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৮৭.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১১১টির। সারাদিনে ডিএসইতে ২৯ কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৬০১টি শেয়ার ১ লাখ ৬৪ হাজার ২০৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮০৪ কোটি ২১ লাখ ২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৪০ কোটি ৩৬ লাখ ২৯ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭১ শতাংশ বা ৯৯.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯০.৮২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৮৫ শতাংশ বা ৫৯.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৮৬.৭৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার ৬২৭ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ২৪ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ২২৯ টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২ কোটি ১৮ লাখ ৬ হাজার ৩৯৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments