বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাসারাদেশে করোনায় আক্রান্ত ২৮
spot_img
spot_img

সারাদেশে করোনায় আক্রান্ত ২৮

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন করে আরও ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আগেরদিনে ভাইরাসটিতে আক্রান্ত হন ১৮ জন। ১৮ জুন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ৩০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৯ দশমিক ০৯ শতাংশ।

নতুন করে ২৮ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯০১ জনে। মৃতের সংখ্যা ২৯ হাজার ৫০৬ জনে অপরিবর্তিত রয়েছে।

এর আগে মঙ্গলবার ১৮ জনের করোনা শনাক্ত এবং দুজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments