ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১৫ জুন থেকে ১৯ জুন ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৩৫.৩৪ শতাংশ বেড়েছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা হাজাহিন স্পিনিংয়ের সর্বচ্চো দর বেড়েছে ২৪.৫৬ শতাংশ। এবং দেশ গার্মেন্টসের সর্বচ্চো ২০.৯৮ শতাংশ দর বেড়ে কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- লাভেলো, স্টাইলক্রাফট, বীচ হ্যাচারি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, ন্যাশনাল হাউজিং এবং এ্যাপেক্স ফুডস্ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments