শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভজেড ক্যাটাগরি: ৪৫ দিনেই পুন:গঠন, শেয়ার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ
spot_img
spot_img

জেড ক্যাটাগরি: ৪৫ দিনেই পুন:গঠন, শেয়ার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোন কোম্পানির ‘জেড’ ক্যাটাগরিতে আসা মাত্রই সংশ্লিষ্ট কোম্পানির পরিচালকরা কোন প্রকার শেয়ার কেনা-বেচা করতে পারবেন ‍না। এছাড়া তাদের হাতে থাকা শেয়ার ট্রান্সফার, ট্রান্সমিশন বা প্লেজ রাখতে পারবে না। জেড ক্যাটাগরিতে অবনমনের পর পরিচালকদের শেয়ার হস্তান্তরের ওপর এরূপ নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি আরো বেশকিছু নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি)। ১ ডিসেম্বর মঙ্গলবার এ সংক্রান্ত বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার গেজেট প্রকাশিত হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

গেজেটে আরো বলা হয়েছে, জেড ক্যাটাগরিতে আসার পরের ৪৫ দিনের মধ্যে কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড পুন:গঠন করতে হবে। যোগ্য শেয়ারহোল্ডারদের মধ্য থেকে বিদ্যমান পরিচালনা পর্ষদ নতুন পরিচালক নিয়োগ দেবে। এর সঙ্গে কমিশন নমিনেটেড পরিচালক বা স্বাধীন পরিচালক নিয়োগ দেবে।  যদি পুন:গঠিত পর্ষদ ৪ বছরের মধ্যে ফিন্যান্সিয়াল পারফরমেন্স ভালো করতে না পারে সেক্ষেত্রে কমিশন কোম্পানিকে ডি-লিস্ট করে দেবে। এছাড়া জেড ক্যাটাগরির কোম্পানিগুলোতে তাদের হিসাব বছর শেষ হওয়ার ৬ মাসের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে হবে বলে গেজেটে বলা হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments