ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৩৪ কোটি ২৫ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ বুধবার (২৬ জুন) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইক্রিমের। এদিন কোম্পানিটির ১১ কোটি ৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৯ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ফাইন ফুডস ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানির ১ কোটি ৬৬ লাখ এবং আলিফ ইন্ডাস্ট্রিজর ১ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেযারবাজার ডটকম/আ
































Recent Comments