ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ২২ জুন থেকে ২৬ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত এই পাচঁ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংক পিএলসির প্রতিদিন গড়ে ১৬ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকা লেনদেন হয় এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রতিদিন গড়ে ১২ কোটি ৮২ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সি পার্ল বিচ রিসোর্ট, বীচ হ্যাচারি, ফাইন ফুডস, অগ্নি সিস্টেমস, খান ব্রাদার্স, বিএটিবিসি এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments