সোমবার, ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাদুর্দান্ত লড়াই করা ফ্লামেঙ্গোকে হারিয়ে শেষ আটে বায়ার্ন
spot_img
spot_img

দুর্দান্ত লড়াই করা ফ্লামেঙ্গোকে হারিয়ে শেষ আটে বায়ার্ন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক : ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের চার ক্লাবের মধ্যে সেরা ফুটবল খেলছিল ফ্লামেঙ্গো। রোববার রাতে তাদের ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।

হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই ২-০ গোলের লিড নেয় ফ্লামেঙ্গো। ৬ মিনিটে আত্মঘাতী গোল খায় ব্রাজিলের ক্লাবটি। ৯ মিনিটে দূর থেকে বাঁ পায়ের শটে গোল করেন হ্যারি কেইন।

৩৩ মিনিটে এক গোল শোধ করে ফেলিপে লুইজের দল। জেরসন দারুণ এক গোল করেন। কিন্তু গোরেস্কারের ৪১ মিনিটের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাভারিয়ানরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে পুনরায় ম্যাচে ফেরে ফ্লামেঙ্গো। ৫৫ মিনিটে ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো পেনাল্টি থেকে ব্যবধান ৩-২ করেন।

ফ্লামেঙ্গো কামব্যাকের স্বপ্ন দেখলেও তা হতে দেননি বায়ার্নের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। তার ৭৩ মিনিটের গোলে বড় জয়ই নিশ্চিত হয় জার্মান জায়ান্টদের। ম্যাচে আক্রমণ, গোলে শট ও বলের দখলে এগিয়ে ছিল ফ্লামেঙ্গো। কিন্তু ম্যাচ শেষে পরাজিত দল তারা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments