শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদনিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ
spot_img
spot_img

নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩০ জুন, ২০২৫ তারিখ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩২.৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ৩০ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৩৮.৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ০৬০.৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮১৫.৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০ টির, কমেছে ২০৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩২.৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ২২ লাখ ৭৬ হাজার ৭১০টি শেয়ার ১ লাখ ৪৩ হাজার ২৬৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬৪ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৯ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৬.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৪ হাজার ৮৩৯.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ০৬১.৪৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.৫৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮১৬.৫১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৮৬ টির, কমেছে ১৪৮ টির এবং অপরিবর্তিত রয় ৬০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে  ৪৭.২০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ৩০ লাখ ৪৪ হাজার ৪২৫ টি শেয়ার ১ লাখ ৬১ হাজার ৪৪৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৯৪ কোটি ৩৪ লাখ ৫৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৯ কোটি ৮০ লাখ ৯০ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৩ শতাংশ বা ৩১.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪৪৮.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭ টির, কমেছে ১০১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৩৯১ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments