মঙ্গলবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভ৩ কোম্পানির ৬ পরিচালকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
spot_img
spot_img

৩ কোম্পানির ৬ পরিচালকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: নানা অনিয়ম ও সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩ কোম্পানির ৬ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে গত ৬ ডিসেম্বর বিএসইসি পরিচালক রিপন কুমার দেবনাথ স্বাক্ষরিত একটি চিঠি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।

তথ্যমতে, ৬ পরিচালকের মধ্যে চার জন ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের। তারা হলেন- মোহাম্মদ আলী, জেবুননেসা আক্তার, হামিদা বেগম এবং লোকমান চৌধুরী।

অন্য দুজন হলেন- ইউনাইটেড এয়ারওয়েজের তাসবিরুল আহমেদ চৌধুরী এবং আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের আজিজুল ইসলাম।

চিঠিতে বলা হয়েছে, এই ছয় পরিচালক পুঁজিবাজার থেকে বিভিন্ন সময়ে আইপিও, আরপিও, রাইট শেয়ারের মাধ্যমে অর্থ উত্তোলন করেছেন এবং সেকেন্ডারি মার্কেটে তারা বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করেছেন।

এর মাধ্যমে তারা কমিশনের বিভিন্ন আইন লঙ্ঘন করেছেন উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিএসইসি বিভিন্ন সময়ে ব্যাখা দেয়ার জন্য তাদের কমিশনে ডাকে। কিন্তু তারা কমিশনে উপস্থিত হননি অথবা ব্যাখা দিতে অসমর্থ হয়েছেন। তাছাড়া বিভিন্ন কারণে কমিশন মনে করে তারা অচিরেই দেশত্যাগ করতে পারেন।

এ পরিস্থিতিতে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ছয় পরিচালক সম্পর্কে বিএসইসি থেকে পরবর্তী তথ্য না দেয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments