রবিবার, ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাডিসেম্বরে নির্বাচন হলে পেছাবে বিপিএল
spot_img
spot_img

ডিসেম্বরে নির্বাচন হলে পেছাবে বিপিএল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিপিএলের দ্বাদশ আসরের জন্য ডিসেম্বর-জানুয়ারিতে সময় নিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে পিছিয়ে যেতে পারে এই আয়োজন। আইপিএল ও পিএসএলের সঙ্গে সাংঘর্ষিক সূচিতে হতে পারে ফ্র্যাঞ্জাইজি এই ক্রিকেট। এতে তারকাশূন্য আসর হওয়ার শঙ্কা আছে।

বৃহস্পতিবার বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম জানান, সময় যেটাই হোক, সুষ্ঠু আয়োজনের লক্ষ্যে তাদের। প্রস্তুতিও সম্পন্ন করে রাখতে চান। আগামী সপ্তাহ থেকেই বিপিএলের বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনাও শুরু করবেন তারা।

বিপিএল পেছানোর ইঙ্গিত দিয়ে মাহবুব আনাম বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে। নির্বাচন হয়তো ঈদের আগেও হতে পারে, এমন আলাপ শুনছি। ডিসেম্বরের যত কাছাকাছি আসব বিপিএল শুরুর তারিখ নিয়ে পূর্ণাঙ্গ ধারণা পাব। যদি ডিসেম্বর বা জানুয়ারিতে করতে না পারি (নির্বাচনের কারণে) আরেকটা সময় থাকতে পারে, সেই স্লটে হতে পারে। মে মাসেও আমরা খালি আছি।

আগামী বিপিএলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে নতুন একটি ভেন্যু যুক্ত হতে পারে। বিসিবি পরিচালক মাহবুব আনাম বগুড়া, খুলনা, রাজশাহী ও বরিশালের মধ্যে একটি বেছে নেওয়ার কথা বলেছেন, ‘আমাদের চেষ্টা থাকবে আগামী বিপিএলে অন্তত একটি ভেন্যু বাড়ানোর। বগুড়া ও খুলনায় বিপিএল ভেন্যুর অডিট করার জন্য গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিজ বিভাগ থেকে পাঠানো হয়েছে। বরিশালের উইকেট প্রস্তুত, আউটফিল্ডের কিছু কাজ চলছে। রাজশাহীর ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদ কাজ করছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments