ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ৭ থেকে ১০ জুলাই, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে দর বেড়েছে ২০টি খাতের এবং দর কমেছে ১টি খাতের। আলোচ্য সপ্তাহে মার্কেট রিটার্ন দাঁড়িয়েছে ২.৮০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স খাতের। এই খাতে দর বেড়ে ৭.৪৯ শতাংশে অবস্থান করছে। এদিকে সপ্তাহজুড়ে কাগজ ও প্রকাশনা খাতের দর ৭.০৪ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং জুট খাতের দর ৫.৯৬ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
আরও পড়ুন: বিদায়ী সপ্তাহে ব্লকে সর্বোচ্চ ১০ কোম্পানির লেনদেন
সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধি পাওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে- ভ্রমণ ও অবকাশ খাতে ৫.১৩, ট্যানারি খাতে ৫.০৬, ব্যাংক খাতে ৪.৮৪, আইটি খাতে ৪.৪৪, সিমেন্ট খাতে ৪.৪১, সিরামিক খাতে ৩.৯১, প্রকৌশল খাতে ৩.৫৪, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৩.৪১, টেক্সটাইল খাতে ৩.৩৪, ওষুধ ও রসায়ন খাতে ৩.০৩, সেবা ও আবাসন খাতে ২.৮৫, আর্থিক খাতে ২.৭৯, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২.৩১, মিউচুয়াল ফান্ড খাতে ২.১৪, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১.১৮, টেলিকমিউনিকেশনে খাতে ০.৭৯ এবং বিবিধ খাতে ০.৩২ শতাংশ দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments