রবিবার, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইয়েমেনে বিস্ফোরণে পাঁচ শিশু নিহত
spot_img
spot_img

ইয়েমেনে বিস্ফোরণে পাঁচ শিশু নিহত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি আবাসিক এলাকায় ফুটবল খেলার সময় বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে কমপক্ষে পাঁচ শিশু নিহত হয়েছে। মানবাধিকার গোষ্ঠী এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি আবাসিক এলাকায় ফুটবল খেলার সময় বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে কমপক্ষে পাঁচ শিশু নিহত হয়েছে। মানবাধিকার গোষ্ঠী এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রত্যক্ষদর্শীদের মতে, কমপক্ষে তিনজনকে হালকা থেকে মাঝারি আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, আরেকজন প্রত্যক্ষদর্শী মাহমুদ আল-মানসি বলেছেন, বিস্ফোরকটি এমন একটি এলাকা থেকে পাঠানো হয়েছিল, যেখানে ইসলাহ পার্টির মিত্র বাহিনী উপস্থিত ছিল। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের একজন মুখপাত্র এপি-কে জানিয়েছেন, তারা ঘটনা সম্পর্কে অবগত আছেন। তবে এই মুহূর্তে সত্যতা যাচাই করতে পারছেন না।

ইয়েমেন সেন্টার ফর হিউম্যান রাইটস একটি প্রতিবেদনে ঘটনার নিন্দা জানিয়েছে। এতে শিশুদের ছিন্নভিন্ন মৃতদেহের গ্রাফিক ছবি ছিল। সংস্থাটির মতে, দুটি শিশুর বয়স ১২ বছর এবং অন্য দুটির বয়স ১৪ বছর। তবে পঞ্চম শিশুর বয়স এখনো জানা যায়নি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments