ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সিরিজ বাঁচানোর মিশনে নেমে শুরুতেই ভুগছে বাংলাদেশ। দুই ওভারে ২ উইকেট হারিয়ে চাপে আছে সফরকারী দল। প্রথম ওভারের শেষ বলে থুসারার বলে বোল্ড হন পারভেজ ইমন। তিন বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
এর পরের ওভারেই আরেক ওপেনার তানজিদ তামিমকে হারায় বাংলাদেশ। ফার্নান্দোর বলে পেরেরার তালুবন্দি হয়ে ৮ বলে ৫ রান করে ফেরেন তিনি। ২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে লিটনের সঙ্গী তাওহিদ হৃদয়।
এর আগে প্রথম টি-টোয়েন্টির মত দ্বিতীয় ম্যাচেও টস হারেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
আরও পড়ুন: এসডিজি লক্ষ্যপূরণে আইপিডিসি পেল দুটি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments