রবিবার, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাস্টার্কের ৬ উইকেট, বোল্যান্ডের হ্যাটট্রিকে বিধ্বস্ত উইন্ডিজ
spot_img
spot_img

স্টার্কের ৬ উইকেট, বোল্যান্ডের হ্যাটট্রিকে বিধ্বস্ত উইন্ডিজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আর মাত্র ১ রান কম করলে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় ইনিংসের রেকর্ড নিজের করে নিত ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে রক্ষা পেলেও নিজেদের ইতিহাসের লজ্জার পাতায় আরেকটি অধ্যায় যোগ করেছে ক্যারিবীয়রা। কিংস্টনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে মাত্র ২৭ রানে!

টেস্ট ক্রিকেটের তিহাসে এটাই দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর চেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড আছে শুধু নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে তারা অলআউট হয়েছিল ২৬ রানে।

এদিন ২০৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৪.৩ ওভারে। সাত ব্যাটার ফিরেছেন শূন্য রানে। ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল জাস্টিন গ্রেভস, ১১ রান করেন তিনি। বাকিরা যেন ছিল আসা-যাওয়ার মিছিলে।

আরও পড়ুন: জুলাই আহত যোদ্ধারা পাবেন ১২৫০ স্কয়ার ফুটের ফ্ল্যাট

ওয়েস্ট ইন্ডিজের এই ভরাডুবির নায়ক অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। মাত্র ৯ রান খরচায় তুলে নিয়েছেন ৬টি উইকেট। এই ম্যাচেই ৪০০ টেস্ট উইকেটের মাইলফলকে নাম লেখান স্টার্ক। আর স্কট বোল্যান্ড মাত্র ২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট, যার মধ্যে আছে এক ওভারে হ্যাটট্রিকের কীর্তিও। ১৪তম ওভারে টানা তিন বলে ফিরিয়েছেন তিনি শেষ তিন ব্যাটারকে।

এর আগে তৃতীয় দিন সকালে ৬ উইকেটে ৯৯ রান নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তবে শামার জোসেফ ও আলজারি জোসেফের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১২১ রানেই অলআউট হয়ে যায় প্যাট কামিন্সের দল। আলজারি জোসেফ ২৭ রানে ৫ উইকেট এবং শামার জোসেফ ৩৪ রানে ৪ উইকেট নেন। কিন্তু দুর্দান্ত এই বোলিংয়ে পাওয়া নাগালের লক্ষ্যটিও রক্ষা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ১৭৬ রানের বড় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এর মাধ্যমে ফ্রাঙ্ক ওরেল ট্রফিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় ক্যারিবীয়রা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments