শুক্রবার, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাসাকিব না থাকায় দল নিয়ে বিলাসিতা করার সুযোগ নেই: সালাউদ্দিন
spot_img
spot_img

সাকিব না থাকায় দল নিয়ে বিলাসিতা করার সুযোগ নেই: সালাউদ্দিন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। অনেকে বাংলাদেশের জার্সিতে তার শেষ দেখে ফেলেছে। সাকিব একাদশে থাকলে একজন বোলার অথবা ব্যাটার বেশি খেলানো যেত। তার অনুপস্থিতিতে সেটা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

মঙ্গলবার (১৫ জুলাই) শেষ টি-টোয়েন্টি ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে আসেন সালাউদ্দিন। এ সময় একাদশ সাজানো নিয়ে তিনি বলেন, ‘আমাদের লাক্সারি করার সুযোগ থাকে না। অনেক সময় ব্যাটার শর্টেজ, অনেক সময় বোলার শর্টেজ। সাকিব থাকাকালে লাক্সারির সুযোগ ছিল, একটা এক্সট্রা ব্যাটার বা বোলার খেলাতে পারতাম।

তিনি আরও বলেন, ‘দলের শক্তি অনুযায়ী আমাদের চলতে হয়। সেভাবেই টিম সেটআপ করি। আমরা জানি নাসুমকে খেলালে বেনিফিট হতে পারে, কিন্তু তখন হয়ত রিশাদকে বসাতে হবে বা অন্য কাউকে। সব দিকে ব্যালেন্স করে দল করতে হয়। যেহেতু ব্যাটিংয়েও তাকাতে হয়, ব্যাটার কতজন আছে, কে ফর্মে বা অফ ফর্মে আছে। এ কারণে বলব যেটাই চেষ্টা করি সবাই মিলেই করি। চেষ্টা করি সম্ভাব্য সেরা একাদশ খেলানোর।

এ দিকে বিশেষজ্ঞ ব্যাটিং কোচের অনুপস্থিতে ব্যাটারদের দেখভাল করছেন সালাউদ্দিন। তবে ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার কারণে সমালোচনার মুখে পড়েন দেশের ক্রিকেটের জনপ্রিয় এই কোচ। এ নিয়ে তিনি বলেন, ‘দেখুন বাংলাদেশ টিম আমার বাপ দাদার সম্পত্তি না। আমি যদি ভালো না করি এখানে আমার সমালোচনা হবে। এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহবা দেবে। আমি আমার দলের জন্য শতভাগ দিচ্ছি কি না, আমি কি আমার জায়গায় সৎ কি না। সেটা আমার কাছে মূল বিষয়, আমি যদি ভালো না হই তাহলে বোর্ড আমাকে সরিয়ে দেবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments