সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাঅক্টোবরে ওয়ানডে-টি-২০ খেলতে বিসিবি-এসিবির আলোচনা
spot_img
spot_img

অক্টোবরে ওয়ানডে-টি-২০ খেলতে বিসিবি-এসিবির আলোচনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী অক্টোবরে তিন ম্যাচের ওয়ানডে এবং সমান সংখ্যক টি-২০ ম্যাচ খেলতে চায় বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজের সম্ভাব্য সূচি চূড়ান্ত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আলোচনা করছে।

সিরিজটির আয়োজক এসিবি। তারা সংযুক্ত আরব আমিরাতে অক্টোবরের প্রথমার্ধে সিরিজটি আয়োজন করতে চায় বলে জানা গেছে। ২০২৪ সালে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-২০ খেলার কথা ছিল। ওই সময় এফটিপির বাইরে দুই দল একটি ওয়ানডে সিরিজ খেললেও নির্ধারিত সিরিজটি পিছিয়ে দেওয়া হয়েছিল।

বিসিবির পক্ষ থেকে পরবর্তীতে টেস্ট ও টি-২০’র জায়গায় তিনটি করে ওয়ানডে এবং টি-২০ খেলার প্রস্তাব দেওয়া হয়। বিসিবি জানিয়েছে, পুরনো সূচির ওই সিরিজ নতুন করে খেলতে আলোচনা শুরু হয়েছে। তবে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটি অন্য কোন সময় খেলার জন্য তুলে রাখছে বিসিবি।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিজ ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে জানিয়েছেন, সাদা বলের সিরিজ নিয়ে এসিবির সঙ্গে আলোচনা হচ্ছে। এখনো ভেন্যু চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরে সিরিজটি খেলানো হবে। এসিবির মূখপাত্র ক্রিকবাজকে সিরিজের আলোচনা বিষয়ক প্রশ্নে কেবল ‘হ্যাঁ’ সূচক জবাব দিয়েছেন। আর কিছু বলেননি।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় গাজায় আরও ৪১ প্রাণহানি

এর আগে এসিবি স্থগিত সিরিজটি চলতি বছরের জুলাই-আগস্টে ভারতের বৃহত্তর নয়দাতে আয়োজনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু ওই সময় নয়দাতে প্রচুর বৃষ্টি হওয়ায় বিসিবি প্রস্তাবে সাড়া দেয়নি। এছাড়া আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। যে কারণে অন্য কোথায় সিরিজটি সরিয়ে নেওয়ার পথেও হাঁটেনি বিসিবি। যদিও ভারত সিরিজটিও অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments