ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ২২ জুলাই, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৪১ টাকা ১০ পয়সা বা ৫.৬১ শতাংশ কমেছে। এদিকে এদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৫.২০ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং পিপলস লিজিংয়ের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৫ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সোনার বাংলা ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, আইসিবি ব্যাংক, খুলনা পাওয়ার এবং মেট্রো স্পিনিং লিমিটেড।
আরও পড়ুন: ক্যাশি ডিভিডেন্ড পাঠিয়েছে ২ কোম্পানি
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments