ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি। কোম্পানিগুলোর পর্ষদের সভায় সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
যমুনা অয়েল লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ ডিসেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিটির সভায় ৩০ জুন, ২০২০ ও ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
২০১৯ সালে কোম্পানিটি ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ ডিসেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিটির সভায় ৩০ জুন, ২০২০ ও ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
২০১৯ সালে কোম্পানিটি ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
জিকিউ বলপেন লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ২২ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিটির সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
২০১৯ সালে কোম্পানিটি প্রথম প্রান্তিকে লোকসান করেছিল ৪৮ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments