শনিবার, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকগাজার ইসরায়েলের অতর্কিত হামলা অব্যাহত: নিহত ২৮
spot_img
spot_img

গাজার ইসরায়েলের অতর্কিত হামলা অব্যাহত: নিহত ২৮

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে শুক্রবার (২৫ জুলাই) সামরিক অভিযানে চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে এর আগের রাতের এক বিমান হামলায় আরও পাঁচজন প্রাণ হারান। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসসাল এএফপিকে বলেন, গাজা সিটিতে একটি স্কুল ভবনে ইসরায়েলের বোমা হামলায় পাঁচজন নিহত হন। স্কুলটি যুদ্ধ বিধ্বস্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হত। আরেকটি বোমা হামলায় একটি তাবুতে আশ্রয় নেওয়া আরও পাঁচজন নিহত হন।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ওই হামলা চালানো হয়েছিল ‘ইসলামিক জিহাদ সন্ত্রাসী সংগঠনের একজন গুরুত্বপূর্ণ সন্ত্রাসীকে’ লক্ষ্য করে। এই সশস্ত্র গোষ্ঠী গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ করে আসছে।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আরও জানিয়েছে, শুক্রবার গাজার উত্তর, কেন্দ্র ও দক্ষিণে পরিচালিত ইসরাইলি হামলায় আরো ডজনখানেক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বাসসাল বলেন, নিহতদের মধ্যে অন্তত আটজন ছিলেন যারা মানবিক সহায়তা সংগ্রহের জন্য অপেক্ষা করছিলেন। তারা ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান।

যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

গাজায় সংবাদমাধ্যমের ওপর সীমাবদ্ধতা এবং বহু এলাকায় প্রবেশাধিকার না থাকায় সিভিল ডিফেন্স ও অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য এএফপি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, অভিযানে এ পর্যন্ত ৫৯ হাজার ৬৭৬ জন ফিলিস্তিনি প্রাণ হারান, যাদের বেশিরভাগই বেসামরিক।

সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে দেওয়া এএফপি জানায়, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় ১ হাজার ২১৯ জন নিহত হন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments