ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। গেলো মাসে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। এরপরই খবর মিলেছিল-ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে যাচ্ছেন শবনম বুবলীও। তবে যাত্রার তারিখ গোপন রেখেছিলেন দুজনই। তবে আজ একসঙ্গে দেখা গেলো তাদের।
সম্প্রতি নিউইয়র্ক থেকে এবার বুবলী নিজেই শেয়ার করলেন একগুচ্ছ ছবি। ছবি দেখেই বোঝা যাচ্ছে ছেলেকে নিয়ে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন শাকিব বুবলী দম্পতি। সেই সঙ্গে কয়েকটি ছবিতে রোমান্টিক মুডেও পাওয়া গেলো তাদের।
এর আগে, দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব খান। সে সময় নিউ ইয়র্ক, নায়াগ্রা ও আরও কয়েকটি শহরে ঘুরে বেড়ান তারা। দেশ ফিরে শাকিব বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।
একইসঙ্গে জানিয়েছিলেন, সুযোগ হলে ছোট ছেলে বীরকেও এমন স্মৃতি উপহার দেবেন।
দুই বছর পর সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন ঘটছে। এবারের সফরে কয়েক দিনের জন্য শেহজাদকেও পাশে পাচ্ছেন শাকিব খান। এদিকে, চলতি মাসের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে এই তারকা অভিনেতার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments