শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যপরীক্ষায় জালিয়াতির দায়ে অভিযুক্ত ঢাবির বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর নাম প্রকাশ
spot_img
spot_img

পরীক্ষায় জালিয়াতির দায়ে অভিযুক্ত ঢাবির বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর নাম প্রকাশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া স্থায়ীভাবে বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর নাম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে এ তালিকা প্রকাশ করা হয়।

এর অগে গতকাল সোমবার দুপুরে ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত প্রক্টর অফিসে স্মারকলিপি দিয়ে প্রক্টরকে ৫ দিনের মধ্যে বহিষ্কৃতদের নাম প্রকাশের আল্টিমেটাম দেন। বেঁধে দেয়া এ সময়ের মধ্যে নাম প্রকাশ না করলে প্রক্টর অফিসে তালা ঝুলানোর বলেআল্টিমেটামও দিয়েছিলেন তিনি।

এর আগে গত ৩০ জানুয়ারী মঙ্গলবার ভর্তি জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগে ৬৩ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments