সোমবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাজোকোভিচের ২১ লাখ টাকা জরিমানা
spot_img
spot_img

জোকোভিচের ২১ লাখ টাকা জরিমানা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সামনেই শুরু হচ্ছে ইউএস ওপেন টেনিস। তার আগে বড় শাস্তি পেলেন সার্বিয়ান এই টেনিস তারকা নোভাক জোকোভিচ। ১৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকাকে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১ লক্ষ ২০ হাজার টাকা। তবে খেলা নয়, অন্য একটা কারণে শাস্তি পেতে হয়েছে জোকোভিচকে।

দক্ষিণ স্পেনের মার্বেল্লায় বেআইনি নির্মাণের জন্য জোকোভিচকে জরিমানা করেছে সেখানকার মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ। জোকোভিচকে আগেই নোটিশ পাঠিয়েছিল সংস্থাটি। তাকে কয়েকটা নথি জমা দিতে বলা হয়েছিল। সেসব নথি জমা দিতে না পারলে নির্মাণ করা স্থাপনা ভেঙে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছিল। জোকোভিচ সব নথি দেখাতে পারেননি। এরপরেই তার ওপর জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।

জোকোভিচ মার্বেল্লা মিউনিসিপ্যালিটিতে দুটো নথি জমা দিয়েছিলেন। তিনি অনুরোধ করেছিলেন যেন নির্মাণ চালিয়ে যেতে দেওয়া হয়। কিন্তু সেই অনুরোধ মানেনি মিউনিসিপ্যালিটি। নির্মাণ বন্ধ করতে বলা হয়েছে তাকে। এর পাশাপাশি দ্রুত জরিমানা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছর প্যারিস অলিম্পিকে সোনা জেতার পর একটা গ্র্যান্ড স্ল্যামও জিততে পারেননি জোকোভিচ। নিজের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতার লক্ষ্যে ইউএস ওপেনে নামবেন তিনি। ২৪ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে এই টুর্নামেন্টটি।

এরই মধ্যে বয়স সমস্যায় ফেলছে জোকোভিচকে। কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত ভালো খেললেও তার পরে কার্লোস আলকারাজ়, ইয়ানিক সিনারের কাছে হারতে হচ্ছে তাকে। দেখে বোঝা যাচ্ছে, কেরিয়ারের শেষ দিকে জোকোভিচ। আর কত দিন তিনি খেলবেন সেই জল্পনা শুরু হয়েছে। তার মাঝেই ইউএস ওপেনে নামতে চলেছেন জোকোভিচ। যদিও তার আগে জরিমানা হল তার।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments