ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে অনলাইন আবৃত্তি অনুষ্ঠান ‘ঝরে যাওয়া ফুল’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত ৯টায় সাংস্কৃতিক সংগঠন সিন্ধুসারস রাইজিং টোন এ আয়োজন করে।
কবিতা ও সংগীতের মাধ্যমে তরুণ প্রাণের অকাল মৃত্যুর বেদনা ও স্মৃতি তুলে ধরা হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানের পরিকল্পনায় ছিলেন সিন্ধুসারসের প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী আল-আমিন, সভাপতি মাসুদ মনিরুল, রাইজিং টোনের পরিচালক অনামিকা হক, সহকারী পরিচালক কাকলি কেয়া ও নওশীন আমিন।
আবৃত্তিতে অংশ নেন শরীফ ইবতিহাজ ইসলাম, নুজহাত ফাইজা, মো. জাফির হাসান ও রাদিয়া ইসলাম হৃদি। সংগীত পরিবেশন করেন আইরিন জাহান পলি ও তাসনিম জাহান মহিমা। অনুষ্ঠান উপস্থাপনা করেন নওশীন আমিন ও কাকলি কেয়া।
আয়োজকরা জানান, ‘ঝরে যাওয়া ফুল’ শুধু শ্রদ্ধাঞ্জলি নয়, এটি তরুণ প্রজন্মের স্বপ্ন ও প্রতিশ্রুতির প্রতি ভালোবাসা ও সহমর্মিতার প্রকাশ। কবিতা ও সুরের মাধ্যমে হারানো শিক্ষার্থীদের স্মৃতি জীবন্ত করে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments