ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চথুর্ত কার্যদিবস বুধবার ১৩ আগস্ট, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৫৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২৯ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ব্র্যাক ব্যাংকের ১৯ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রহিমা ফুড কর্পোরেশন, সিটি ব্যাংক, সি পার্ল বিচ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সোনালী আঁশ এবং মালেক স্পিনিং মিলস্ পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ





























Recent Comments