ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ১৯ আগস্ট, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৪৭ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ৪৩ কোটি ২৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং বীচ হ্যাচারি ৩৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার, আলিফ ইন্ডাস্ট্রিস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সিটি ব্যাংক, ইস্টার্ন হাউজিং এবং মালেক স্পিনিং মিলস্ পিএলসি।
শেয়ারবাজার বিডি ডটকম/আ
































Recent Comments