বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাম্যাচ খেলতে প্রস্তুত ফিট ইমন-শামীম
spot_img
spot_img

ম্যাচ খেলতে প্রস্তুত ফিট ইমন-শামীম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নেদারল্যান্ডসের বিপক্ষে টি-২০ সিরিজের আগে সিলেটে স্কিল ট্রেনিং করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এরপর নিজেদের মধ্যে একটি অনুশীলন ম্যাচ খেলেছি।

বিসিবি লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে খেলা ম্যাচে ইনজুরিতে পড়েন বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটার পারভেজ হোসেন ইমন। ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে ব্যথা পান তিনি।

গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে টি-২০ দলের অধিনায়ক লিটন দাস জানিয়েছিলেন, ইমনের বিষয়ে তার কাছে কোন তথ্য নেই। টিম ম্যানেজমেন্ট কিংবা ফিজিওর পক্ষ থেকে তাকে কিছু জানানো হয়নি।

তবে শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স জানিয়েছেন, ইমন ফিট আছেন। খেলতে প্রস্তুত। তার সঙ্গে ইনজুরিতে থাকা শামীম পাটোয়ারিও পুরোপুরি ফিট।

তিনি জানান, শুক্রবার অনুশীলন করেছেন ইমন ও শামীম। (আজ বিকাল ৬টায়) ম্যাচ খেলার জন্য যে যে ফিটনেস পরীক্ষার মধ্য দিয়ে যাওয়া উচিত, যে যে অনুশীলন করা উচিত সবই করেছে তারা দু’জন। যার অর্থ তাদের ম্যাচ খেলতে বাধা নেই।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments