মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ১৪০০ কোটি টাকা
spot_img
spot_img

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ১৪০০ কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩১.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ৮ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ৮.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬২৭.৫৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২৫.২১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯১.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭ টির, কমেছে ২২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩১.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪৭ কোটি ৫০ লাখ ৭৬ হাজার ৯১৩ টি শেয়ার ৩ লাখ ৪৭ হাজার ০৬১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৪০০ কোটি ৮৪ লাখ ৪১ হাজার টাকা।

গত কার্যদিবসে, অর্থাৎ ৭ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৮ শতাংশ বা ২১.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৬৩৬.১৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২২৯.৪৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৮৮.১০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৪৮ টির, কমেছে ১২৭ টির এবং অপরিবর্তিত রয় ২৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৬২.০০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪৬ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার ৪৯০ টি শেয়ার ৩ লাখ ৪৬ হাজার ০৪২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয় ১৪৪১ কোটি ৯০ লাখ ৩৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪১ কোটি ৫ লাখ ৯৪ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩০ শতাংশ বা ৪৮.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭৭৩.০৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭ টির, কমেছে ১১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৫১ লাখ ৪৮ হাজার ৬১৭ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments