
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের এতো জনসমর্থন সেখানে আরো বেশি ভোট আশা করেছিলাম। ভোটের রাজনীতি জনগণের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সচিবালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে এতো কম ভোটের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী দেশে ফিরলে ওয়ার্কিং কমিটির সভা করা হবে। তবে পরীক্ষা, তিনদিনের ছুটি ও আমাদের সাংগঠনিক দুর্বলতা এজন্য কিছুটা দায়ী।
সামগ্রিকভাবে মোটামুটি ভালো নির্বাচন হয়েছে বলেও মনে করেন তিনি।
























Recent Comments