ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রূপালী ব্যাংক পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এদিকে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর ৯.৮৯ শতাংশ বেড়ে এ তালিকার দ্বিতীয় স্থানে এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার দর ৭.৮২ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- টেকনো ড্রাগস, প্যারামাউন্ট টেক্সটাইল, ইসলামী ব্যাংক, ক্রাউন সিমেন্ট, সামিট অ্যালায়েন্স পোর্ট, নাহি অ্যালুমিনিয়াম এবং সিটি ইন্স্যুরেন্স পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
























Recent Comments