ডেইলি শেয়ারবাজার রিপের্টি: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত এই পাচঁ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছেপ্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২৭.৫৯ শতাংশ। এদিকে সোস্যাল ইসলামী ব্যাংকের ২৫.০৭ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের ২১.৭৪ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক, প্রিমিয়ার লিজিং,বিবিএস ক্যাবলস, মুন্নো ফেবরিক্স, ডোমিনেজ স্টিল বিল্ডিং এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা


































Recent Comments