ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ২৫ কোটি ৮৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে সামিট এলায়েন্সের ২৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং রূপালি লাইফ ইন্সুরেন্সের ২৪ কোটি ৩৬ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, প্রগতি লাইফ ইন্সুরেন্স, খান ব্রাদার্স, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, কে এন্ড কিউ বাংলাদেশ এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
































Recent Comments