পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নামে মাত্র ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য মাত্র ০.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে টাকা ৭২ পয়সা । আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৯০ পয়সা।
গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২৩ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৮৮ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৪৩ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর, বিকাল ১২টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
































Recent Comments