সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভস্ট্যান্ডার্ড ব্যাংকের আমানত কমেছে ৬৭ শতাংশ, ঋণ খেলাপি বেড়েছে ৩৩৩ শতাংশ
spot_img
spot_img

স্ট্যান্ডার্ড ব্যাংকের আমানত কমেছে ৬৭ শতাংশ, ঋণ খেলাপি বেড়েছে ৩৩৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির প্রতি আমানতকারীদের আস্থা দিন দিন কমতে শুরু করেছে, যার নেতিবাচক প্রতিফলন ঘটেছে ব্যাংকটির আমানতে। মাত্র এক বছরের ব্যবধানে ব্যাংকটিতে গ্রাহকদের আমানত কমেছে ৬৭ শতাংশ। শুধু তাই নয়, স্ট্যান্ডার্ড ব্যাংকের ঋণ খেলাপিও বেড়েছে আশঙ্কাজনক হারে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, একটি ব্যাংকের ঋণ খেলাপি যত কম, সেই প্রতিষ্ঠান তত বেশি হেলদি (স্বাস্থ্যবান) বা ভালো। পাশাপাশি সেই ব্যাংকের যদি আমানত ধারাবাহিকভাবে বৃদ্ধি পায় তবে, সেটি বাজারে মোটাদাগে ভালো প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিতি লাভ করে। কিন্তু এক্ষেত্রে স্ট্যান্ডার্ড ব্যাংক উল্টো পথে এগোচ্ছে। ২৬ বছর আগে অর্থাৎ ১৯৯৯ সালে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করা স্ট্যান্ডার্ড ব্যাংকের ঋণ খেলাপি বৃদ্ধি ও আমানত কমে যাওয়ায় গ্রাহকরা দিশেহারা হয়ে পড়েছেন।

তথ্য বিশ্লেষণে জানা গেছে, গত বছর (২০২৪) স্ট্যান্ডার্ড ব্যাংকের ঋণ খেলাপি হয়েছে ২৯ দশমিক ৩১ শতাংশ। এর আগের বছর যা ছিল ৭ দশমিক ১২ শতাংশ।

এদিকে টাকার অঙ্কে গত বছর স্ট্যান্ডার্ড ব্যাংকের ঋণ খেলাপি হয়েছে ৫ হাজার ৯৬৮ কোটি ৬২ লাখ টাকা। আর এর আগের বছর যা ছিল এক হাজার ৩৭৯ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৮৩৮ টাকা। বছরের ব্যবধানে ঋণ খেলাপি বেড়েছে ৪ হাজার ৫৮৮ কোটি ৯০ লাখ ৪৩ হাজার ১৬২ টাকা বা ৩৩৩ শতাংশ।

খাত সংশ্লিষ্টরা জানান, সাধারণত কোনো ব্যাংকের ঋণ খেলাপি ৫ শতাংশের বেশি হলেই সেই ব্যাংক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়। এক্ষেত্রে স্ট্যান্ডার্ড ব্যাংক আমানতকারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এক বছরের ব্যবধানে যে ব্যাংকের ঋণ খেলাপি ৩৩৩ শতাংশ বেড়ে যায়, সেটি আর যাইহোক ভালো প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হতে পারে না।

স্ট্যান্ডার্ড ব্যাংকে আস্থা হারিয়ে ফেলা গ্রাহকদের আমানত ২০২৩ সালে ছিল দুই হাজার ৬৬৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৩৮১ টাকা। গত বছর তা এসে দাঁড়িয়েছে ৮৯০ কোটি ১২ লাখ ৩৬ হাজার ২৫২ টাকা। এক বছরের ব্যবধানে গ্রাহকদের আমানত কমেছে এক হাজার ৭৭৫ কোটি ২৪ লাখ ৪৬ হাজার ১২৯ টাকা।

কোম্পানি সূত্রে জানা গেছে, স্ট্যান্ডার্ড ব্যাংক অত্যন্ত তারল্য সংকটে রয়েছে। যেকারণে গত বছর বাংলাদেশ ব্যাংকের রুলস অনুসারে প্রতিষ্ঠানটি প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি পূরণ করতে পারেনি।

গত বছর প্রতিষ্ঠানটির নিরাপত্তা সঞ্চিতির প্রয়োজন ছিল ৪ হাজার ১৬৯ কোটি ৭৯ লাখ ৬৩ হাজার ৯৮৭ টাকা। আর প্রতিষ্ঠানটি প্রভিশন রেখেছিল ৭৮২ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকা। এক্ষেত্রে ব্যাংকটির নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি এসে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৮৬ কোটি ৮৯ লাখ ৩৩ হাজার ৯৮৭ টাকা।

কোম্পানি সূত্রে আরও জানা গেছে, স্ট্যান্ডার্ড ব্যাংকের ২০২৩ সালের তুলনায় গত বছর নিট সুদজনিত আয় কমেছে ৮ কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৫৯১ টাকা। গত বছর ব্যাংকের নিট সুদজনিত আয় হয়েছিল ৩৩৭ কোটি ৫ লাখ ৩৮ হাজার ২২৭ টাকা। এর আগের বছর যা ছিল ৩৪৬ কোটি এক লাখ ৯০ হাজার ৮১৮ টাকা।

২০২৩ সালে স্ট্যান্ডার্ড ব্যাংকের নিট প্রফিট হয়েছিল ১৩৬ কোটি ৭ লাখ ১৭ হাজার ৯০৭ টাকা। আর ২০২৪ সালে তা এসে দাঁড়িয়েছে ৮১ কোটি ২৫ লাখ ৮৩ হাজার ২৬৭ টাকা। বছরের ব্যবধানে মুনাফা কমেছে ৫৪ কোটি ৮১ লাখ ৩৪ হাজার ৬৪০ টাকা বা ৪০ শতাংশ।

স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সালাউদ্দিন আকবর বলেন, আমাদের মোট ডিপোজিট (আমানত) বেড়েছে। তবে ২০২৪ সালে গ্রাহকদের কাছ থেকে তুলনামূলক কম আমানত বা ডিপোজিট এসেছে।

তিনি ডেইলি শেয়ারবাজার ডটকমকে আারও বলেন, দীর্ঘদিন স্ট্যান্ডার্ড ব্যাংকে সুশাসনের অভাব ও রাজনৈতিক প্রভাবের কারণে সঠিক ঋণ খেলাপির চিত্র প্রকাশ পায়নি। এখন চুলচেরা বিশ্লেষণ করে ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে খেলাপি ঋণের সঠিক চিত্র ফুটে উঠেছে। অর্থাৎ ঋণ খেলাপি বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান ডেইলি শেয়ারবাজারকে বলেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের অবস্থাতো স্ট্যান্ডার্ড না। ব্যাংকটি ভালো করার উদ্দেশ্যে কনভেনশনাল থেকে ইসলামি শরিয়াহ্ বেসড ব্যাংক হয়েছে। কিন্তু ব্যাংকটি তারপরেও সুবিধা করতে পারেনি। ব্যাংকটি অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। সুশাসনের অভাবে রয়েছে ব্যাংকটিতে। আমরা ব্যাংকটিকে কঠোরভাবে নজরদারিতে রেখেছি।

উল্লেখ্য, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিশোধিত মূলধন এক হাজার ১১৫ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা, যার মধ্যে সাধারণ বিনিযোগকারীদের মালিকানা রয়েছে ৩৭ দশমিক ৪৯ শতাংশ এবং উদ্যোক্তা পরিচালক, প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারীদের মালিকানা রয়েছে যথাক্রমে ৩৩.০৮ শতাংশ, ২৯ দশমিক ৩৫ শতাংশ ও দশমিক ০৮ শতাংশ। আজ রবিবার (২৬ অক্টোবর) স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার দর ছিল ৫ দশমিক ৩০ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টিএ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments