রবিবার, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজারে আর ৯৬ ও ১০ ফিরে আসবে না
spot_img
spot_img

পুঁজিবাজারে আর ৯৬ ও ১০ ফিরে আসবে না

দেশের পুঁজিবাজারে আর ১৯৯৬ এবং ২০১০ সালের পুনরাবৃত্তি হবে না বলে দাবি করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দায়িত্বশীলরা। একইসঙ্গে ডিএসইর আইটি বিভাগের দুর্বলতার কথা স্বীকার করেছেন তারা।

আজ বুধবার (২০ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসইর কার্যালয়ে সাংবাদিকদের সাথে সৌজন্য বৈঠকে এ কথা বলেন তারা।

ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক রকিবুর রহমান, শাকিল রিজভী, শাহজাহান, মুনতাকিম আশরাফ, নাসরিন সুলতানা প্রমুখ।

আলোচনা সভায় ডিএসইর চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠায় অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিসেম্বর থেকে পুঁজিবাজারে তার সুবাতাস বইছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের আইটি বিভাগে অনেক দুর্বলতা আছে। এরপরও ১৯৯৬ ও ২০১০ সালের ঘটনা আর পুনরাবৃত্তি হবে না। এখন সার্ভিলেন্স অনেক শক্তিশালী বলেও দাবি করেন তিনি। পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরকে তাদের  নিজ নিজ জায়গা থেকে যথাযথ দায়িত্ব পালন করার আহবান ও জানান তারা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments