মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিজিআইসি আন্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
spot_img
spot_img

বিজিআইসি আন্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি (বিজিআইসি)-এর আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হলো সম্প্রতি।

রাজধানীর আফতাব নগরকিক অফিসিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয়েছে ক্লেইমস অ্যান্ডরি-ইনসিওরেন্স এবং রানার-আপ হয়েছে এইচআর বিভাগ।বিজিআইসি’র বিভিন্ন বিভাগের সমন্বয়ে গঠিত চারটি দল উক্ত ফুটবল খেলায় অংশগ্রহণ করে । সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী এই টুর্নামেন্ট চলে।

খেলার মাঠে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিজিআইসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক(টেকনিক্যাল) মোঃ নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন এইচ আর এন্ড এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান সৈয়দ গালিব মাসুক মুর্শেদ। টুর্নামেন্টের ধারাভাষ্যে ছিলেন এইচআর এন্ড এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান সৈয়দ গালিব মাসুক মুর্শেদ, জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুসসালাম এবং অবলিখন বিভাগের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হাসান মাহমুদ রিয়াদ।
কোম্পানীর প্রধান কার্যালয়ে চ্যাম্পিয়ান ক্লেইমস অ্যান্ডরি-ইনসিওরেন্স এবং রানার-আপ এইচ আর বিভাগের দলীয় অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন বিজিআইসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী।

পুরস্কার বিতরণের সময় তিনি বলেন, এই খেলার মাধ্যমে বিজিআইসি’র ভাব মূর্তি আরও উজ্জ্বল হবে। পুরস্কার বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ ইমরান রউফ, চৌধুরী মোঃ আবু সাঈদ, মোঃ নজরুল ইসলাম, রাশিদা বানু, সৈয়দ গালিব মাসুক মুর্শেদ, মোঃ মানিক মিয়া এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব সাইফুদ্দিন আহমেদ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments