মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ
spot_img
spot_img

ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রথমে নিরাপত্তার দোহাই, একবার প্রচ্ছন্ন হুমকি, সবশেষ ভারতে না খেলার ব্যাপারে বাংলাদেশের অবস্থান পরিবর্তনের অনুরোধ করেছিল আইসিসিÑ তাতে মন গলেনি বাংলাদেশের। বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাকে নিজেদের সিদ্ধান্ত আবারো জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ। ভারতের বাইরেই বাংলাদেশের ম্যাচ আয়োজনে আরেক দফায় অনুরোধ করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে।

বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সের পর গতকাল দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিসিবি। ভিডিও কনফারেন্সে বিসিবির প্রতিনিধি ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ এবং ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারত সফরে না যাওয়ার ব্যাপারে অবস্থান পুনরায় নিশ্চিত করে বিসিবি এবং বাংলাদেশের মাচগুলো ভারতের বাইরে আয়োজনের ব্যাপারটি বিবেচনা করতে আহ্বান জানায়। টুর্নামেন্টের সূচির মধ্যেই ঘোষণা হয়ে যাওয়ার দিকটি তুলে ধরে আইসিসি এবং বিসিবিকে তারা অনুরোধ করে অবস্থান পুনর্বিবেচনা করার জন্য। কিন্তু বিসিবি রয়ে যায় আগের অবস্থানেই। বিসিবির প্রতিনিধিরা আইসিসিকে স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমান অবস্থায় বাংলাদেশ দলের পক্ষে ভারত সফর করা সম্ভব নয়। বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব পুনরায় পেশ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ক্রিকেটার, কর্মকর্তা ও স্টাফদের মঙ্গল নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং ব্যাপারটি নিয়ে আইসিসির সঙ্গে তারা গঠনমূলক সম্পৃক্ততা চালিয়ে যাবে।

ভারতীয় বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর থেকেই চলছে এই টানা পড়েন। ভারতে নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের জন্য দুই দফায় আইসিসিকে অনুরোধ করে বিসিবি। ভারতের নিরাপত্তা ঝুঁকির নানা দিক তুলে ধরে দ্বিতীয় মেইলে। সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়ে যাওয়ার পর বিশ্বকাপের এত কাছাকাছি এসে আইসিসির জবাবটাও অনেকটা অনুমিতই। সমাধান খুঁজে বের করতে দুই পক্ষই আলোচনা চালিয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার শেষ হচ্ছে না তাই এখনই।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments