রবিবার, ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভইন্দো বাংলা ফার্মার আইপিওতে জালিয়াতি: জনগনের টাকা আত্মসাৎয়ের অভিযোগ
spot_img
spot_img

ইন্দো বাংলা ফার্মার আইপিওতে জালিয়াতি: জনগনের টাকা আত্মসাৎয়ের অভিযোগ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ২০১৮ সালে পুঁজিবাজারে ২ কোটি শেয়ার ইস্যু করে বিনিয়োগকারী তথা সাধারণ জনগনের কাছ থেকে ২০ কোটি টাকা উত্তোলন করে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটিকে পুঁজিবাজারে তালিকাভুক্তিতে ইস্যু ম্যানেজার হিসেবে সহায়তা করে এএফসি ক্যাপিটাল লিমিটেড, ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

কিন্তু ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালসের আইপিওতে জালিয়াতি করার মাধ্যমে জনগনের অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এ.এফ.এম আনোয়ারুল হক (সাব্বির) এর ভাই এ.এফ.এম সানোয়ারুল হক (সগীর)।‍ এছাড়া ইন্দো বাংলার আইপিও জালিয়াতিতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের মূল সহযোগী স্পন্সর বেলাল খানের শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করার জন্যও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে চিঠি দিয়েছেন এ.এফ.এম সানোয়ারুল হক (সগীর)।‍

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো চিঠিতে এ.এফ.এম সানোয়ারুল হক (সগীর) উল্লেখ করেছেন, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস এর বর্তমান পরিচালনাকারী এ.এফ.এম আনোয়ারুল হক (সাব্বির ) জাল-জালিয়াতির মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের কতিপয় নামধারী পরিচালকের যোগসাজশে প্রতিষ্ঠানটি প্রতারণার আশ্রয়ে শেয়ার মার্কেটে তালিকাভুক্ত করে সাধারণ জনগনের টাকা আত্মসাৎ করেছে। উক্ত জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস এর অর্ধাংশের মালিক আমি নিম্ন স্বাক্ষরকারী এ.এম.এম সানোয়ারুল হক (সগীর) আপনার (বিএসইসি) দপ্তরে কয়েকটি অভিযোগ প্রদান করেছি এবং আদালতে মামলা দায়ের করেছে যা তদন্তাধীন অবস্থায় আছে। উক্ত জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে জনগনের টাকা আত্মসাৎকারীদের অন্যতম ও এ.এফ.এম আনোয়ারুল হক (সাব্বির) এর মূল সহযোগী বেলাল খান, পিতা: সোবাহান খান তার মালিকাধীন ইন্দো বাংলার শেয়ার বিক্রি করার আবেদন করেছে। এর মূল কারণ হলো ইন্দো বাংলা এর প্রতারণা ও জালিয়াতি থেকে রেহাই পাওয়ার ও পুনরায় জনগনের টাকা আত্মাসাৎয়ের নয়া কৌশল। তাই প্রতারক ও জালিয়াতি চক্রের মূল সহযোগী বেলাল খানকে শেয়ার বিক্রির অনুমতি প্রদান না করার জন্য কমিশনের কাছে এ.এম.এম সানোয়ারুল হক (সগীর) এর পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments