বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিভোমরা বন্দরে ২ দিনে ১,৪৪৭ টন চাল আমদানি, বাজারে সরবরাহ বাড়ার আশা
spot_img
spot_img

ভোমরা বন্দরে ২ দিনে ১,৪৪৭ টন চাল আমদানি, বাজারে সরবরাহ বাড়ার আশা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি আবারও শুরু হয়েছে, দীর্ঘ এক মাস ২০ দিন বন্ধ থাকার পর। গত বুধবার থেকে চাল আমদানি কার্যক্রম শুরু হওয়ার পর মাত্র দুই দিনে ৩৬টি ট্রাকে ১,৪৪৭ মেট্রিক টন চাল দেশে প্রবেশ করেছে। এর আগে সর্বশেষ চাল আমদানি হয়েছিল গত বছরের ৩০ নভেম্বর।

দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে, শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। তবে বাজারে সরবরাহ কম থাকার কারণে গত এক সপ্তাহে সাতক্ষীরার চালের দাম কেজি প্রতি ২ থেকে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে।

সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের চাল ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম জানান, সরকারি খাদ্যগুদামে চাল ক্রয়ের সময়সীমা এগিয়ে আসায় মিলাররা সরকারি গুদামে সরবরাহে ব্যস্ত হয়ে বাজারে সরবরাহ কমে যাওয়ায় মূল্য বৃদ্ধি দেখা দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আমদানি নিয়মিত হলে চালের দাম দ্রুত কমে আসবে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা বলেন, সরকার চালের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টন চাল আমদানের অনুমতি দিয়েছে। অনুমোদন পাওয়ার পর আমদানিকারকরা এলসি খুলে প্রস্তুতি নেন।

প্রথম দিনে ৫টি ট্রাকে ৩৬৭ মেট্রিক টন এবং পরের দিন আরও ৩১টি ট্রাকে চাল আমদানি হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইসমাইল হোসেন সরদার অ্যালুমিনিয়াম স্টোর, হানেফ এন্টারপ্রাইজ, ইসলামপুর রাইচ মিল, রেজাউল অ্যান্ড সন্স ও জাহাঙ্গীর হোসেন।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, ভারত থেকে নিয়মিত আমদানি চালু থাকলে বাজারে সরবরাহ বাড়বে এবং খুব শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments