মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন আলিয়া ভাট
spot_img
spot_img

ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন আলিয়া ভাট

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন। বক্স অফিসে একের পর এক সফল সিনেমা উপহার দিচ্ছেন তিনি।

এই অভিনেত্রীর আয় মোটেও কম নয়। তবে ব্যক্তি জীবনে বেশ হিসাব করে খরচ করেন তিনি। আলিয়া বলেন, আমি বাজেটের মধ্যেই থাকতে পছন্দ করি। খুব বেশি খরচ করি না। আমার হিসাবরক্ষক প্রায়ই জিজ্ঞেস করে, আপনি বেশি খরচ করেন না কেন?

রাজি সিনেমাখ্যাত এই অভিনেত্রী আরো বলেন, কৈশোরে আমি কখনোই দামি জিনিস কিনতাম না। সেই টাকা আমার ছিল না। মা ও বোনের সঙ্গে ছুটিতে লন্ডনের একটি জায়গাতেই যেতাম। এমনকি তখনো আমাদের নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করতে হতো।

ভবিষ্যতে কোন স্বপ্ন পূরণ করতে চান প্রশ্নের উত্তরে আলিয়া বলেন, আমার প্রাইভেট জেট কেনার শখ আছে। আমি ব্যক্তিগত বিমানে চড়েছি কিন্তু তা ভ্রমণের জন্য নয়। পাহাড়ের চূড়ায় একটি বাড়ি তৈরি করতে চাই। ভবিষ্যতে এই স্বপ্ন পূরণ করব। লন্ডনে একটি বাড়ি কেনার স্বপ্ন ছিল, ২০১৮ সালে তা পূরণ করেছি। বাড়িটি কভেন্ট গার্ডেনে। আমার বোন মাঝে মাঝে সেখানে গিয়ে থাকে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments